সিলেট কৃষিবিশ্বদ্যিালয়ের ছাত্রী ছুরিকাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছে। শনিবার বিকেলে ক্যাম্পাসের পাশের একটি টিলার ওপর ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্র জানায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তার এক ছেলে বন্ধুকে নিয়ে ক্যাম্পাসের পাশের টিলার গো চারণমাঠে ঘুরছিলেন। এসময় ৩-৪ জন ছিনতাইকারী এসে তাদের কাছ থেকে মুঠোফোন ও টাকা নিতে ধস্তাধস্তি শুরু করে। এসময় দুর্বৃত্তরা ছুরি বের করলে ছেলে বন্ধু দৌড়ে পালিয়ে যান। কিন্তু কলেজছাত্রী ধস্তাধস্তি করায় তাকে ছুরিকাহত করে ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সহপাঠীরা এসে মেয়েটিকে উদ্ধার করে তাৎক্ষণিক তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে রক্ত দিয়ে জীবন বাঁচান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, প্রেমিককে নিয়ে ওই টিলায় ঘুরতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে। কিন্তু প্রেমিক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed