Main Menu

সিলেট বোর্ডে জিপিএ পেল আরো ৩৬ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় নতুন করে আরো ৩৬ জন জিপিএ-৫ পেয়েছেন।
শনিবার পরীক্ষার খাতা পুন:নিরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এছাড়া নতুন করে পাশ করেছেন আরো ৪২ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারে খাতা পুন:নিরীক্ষণের জন্য ২ হাজার ৬৭৭ জন পরীক্ষার্থীর ৬ হাজার ১৬৩টি আবেদন জমা পড়ে। এর থেকে খাতা পুন:নিরীক্ষণের পর প্রাপ্ত নম্বর পরিবর্তন হয় ১৪৬ জনের। এর মধ্যে ১০৩ জনের জিপিএ পরিবর্তন হয়। সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল আহমদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed