দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে তরুণের কিডনি ক্ষতবিক্ষত
দক্ষিন সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে পূর্ববিরোধের জের ধরে এক তরুণের কিডনি ক্ষতবিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যারাতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম নাজমুল হাসান রাসেল (১৮)। সে ওসমানীনগর উপজেলার পারকুল গ্রামের শামিম আহমদের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণ সুরমার পিরোজপুরস্থ মখন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, দক্ষিণ সুরমার পিরোজপুরের হামলাকারী সোহেল আহমদের চাচার বাসা ভাড়া নিয়ে নাজমুল হাসান রাসেলের পরিবার বাস করে আসছেন। কয়েকদিন আগে রাসেলের মায়ের সঙ্গে হামলাকারী সোহেলের মায়ের ঝগড়া হয়। এ বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যা রাতে রাসেল ওষুধ কিনতে বের হলে চন্ডিপুলে যাওয়া মাত্র সোহেলসহ ৪জন তার ওপর হামলা চালায়। এসময় রাসেলের পিঠের বাম দিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতদালের ৪র্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন রাসেলের বাম কিডনি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাই তার প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহতের ভাই রনি বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনরাস্থল পরিদর্শন করেছে।
দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে ভিকটিমকে দেখে এসেছে। সাক্ষী গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed