Main Menu

ইমাম সমিতির তেলাওয়াত ও তাফসির সম্মেলন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শায়খুল হাদিস হযরত জাকারিয়া (র:)’র শেষ খলিফা আল্লামা বিলাল বাওয়া- লন্ডন বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ প্রদত্ত মানব জাতির জীবন বিধান। যার সারা বিশ্বের লক্ষ কোটি হাফিজ রয়েছে। এই ঐশি^গ্রন্থ যত বেশি তেলাওয়াত করা হয়, তত বেশি তার স্বাদ বেড়ে যায়। অথচ আমাদের সমাজে অনেক মানুষ এখনো শুদ্ধ করে কুরআন পড়া থেকে বঞ্চিত রয়েছেন। আজকের এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা নেতৃবৃন্দকে ঘরে ঘরে কুরআনে কারীম বিশুদ্ধভাবে পড়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, কুরআন শান্তি চায়, অশান্তি-বিশৃঙ্খলা কুরআন সমর্থন করে না। যারা কুরআনের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা প্রকৃত ইমানদার হতে পারে না। তিনি আদর্শ সমাজ বিনির্মাণে কুরআন-হাদিসের শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের ক্ষুদে হাফিজরা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণে করে বিশ্বপরিমন্ডলে বাংলাদেশকে নতুন করে পরিচিত করেছে।
২৭ জানুয়ারী শুক্রবার রাতে সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা আয়োজিত দু’ দিনব্যাপী তেলাওয়াত ও তাফসিরুল কুরআন সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা বলেন, সমাজকে দুর্নীতি মুক্ত করার একমাত্র হাতিয়ার হচ্ছে মহানগ্রন্থ পবিত্র আল কুরআন। কুরআনের আইন প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কুরআনের প্রকৃত ধারক ও বাহকগণ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নয়। তাই আমাদের ভবিষ্যত প্রজন্মকে কুরআনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তবেই সমাজ থেকে সন্ত্রাস ও চরমপন্থা দূর হবে।
সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে সুচিত অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, মুন্সিবাজার মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শায়খ মুকাদ্দছ আলী, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক মাওলানা শায়খ জিয়া উদ্দিন, জামেয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া রামধা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আউলিয়া হোসেন প্রমুখের সভাপতিত্বে বয়ান পেশ করেন, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, শায়খ মাওলানা মোঃ ইমতিয়াজ ওমায়েরজী প্যাটেল- লন্ডন, জামেয়া দরগাহে হযরত শাহজালাল র.’র মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা ক্বারী আব্দুল হাফিজ- লন্ডন, মুফতী আবুল হাসান জকিগঞ্জী, মাওলানা শরীফ উদ্দিন কাসেমী প্রমুখ।
সমিতির সেক্রেটারী মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আবিদ হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান জালালাবাদী, মাওলানা হাফিজ সৈয়দ শামীম আহমদ, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মোস্তাক, মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিশিষ্ট ক্বারী ওয়াকিল আহমদ লকনো-ভারত, ক্বারী জহির আহমদ, ক্বারী শহীদুল ইসলাম, হাফিজ ক্বারী আনিছুর রহমান, মুশাহিদিয়া ক্বিরাত প্রশিক্ষণ বোর্ডের প্রধান ক্বারী সাজ্জাদুর রহমান, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ^সেরা হাফিজ সুলাইমান আহমদ, হাফিজা আদিবা তাসনিম, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, দেশসেরা হাফিজ কলিম সিদ্দিকী। বিশেষ আকর্ষণ হিসেবে তেলাওয়াত করে সিলেটের গর্বিত সন্তান, ২১ দিনে কুরআনের হিফজ সম্পন্নকারী হাফিজ মাশহুদুর রহমান।

Share





Related News

Comments are Closed