বালাগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ন ও টাকা লুট
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার চাইন্দাইর পারা গ্রামে আ.লীগ নেতা হাজি আব্দুল মান্নান এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতদল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও অন্যান্য মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার মাল লুটে নেয়। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘঁনাস্থল পরির্দশন করেছে।
এলাকাবাসী জানিয়েছে, চাইন্দাইর পারা গ্রামের হাজি আং মান্নানের বাড়িতে বৃহস্পতিবার ভোর রাতে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। এসময় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দশ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার সামগ্রী লুটে নেয়।
এ ব্যাপারে গৃহকর্তা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ পেলে ব্যবস্তা নেয়া হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed