তেলাওয়াতে মুখরিত সিলেট আলিয়া মাঠ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, লেখক-গবেষক আল্লামা জামিল আহমদ সিকরাটাবি বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর হেদায়েতের জন্য অবর্তীণ করা হয়েছে। যারা এই গ্রন্থ পাঠ করে আমল করবেন তারা অবশ্যই আলোর সন্ধান পাবেন। মুমিন যখন এই গ্রন্থ তেলাওয়াত করেন তখন তার ঈমানী শক্তি বৃদ্ধি পেতে থাকে। তিনি বলেন, ঈমানের পরেই নামাজের স্থান। তাই নামাজ ব্যতিত কেউ প্রকৃত মুমিন হতে পারেনা। নামাজ পড়তে হবে একনিষ্ঠতার সাথে, খোশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করতে হবে, সেই নামাজই পরকালে কাজে আসবে। লোক দেখানো ইবাদাত পরিহার করে মহানবী সা. এর তরিকা অনুযায়ী আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদাত বন্দেগীর বিকল্প নেই।
২৬ জানুয়অরী বৃহ¯পতিবার রাতে সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা আয়োজিত দু’ দিনব্যাপী তেলাওয়াত ও তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি ওলিউর রহমান, মাওলানা আহমদ, হোসাইন। বয়ান পেশ করেন, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা হাম্মাদ গাজিনগরী, মাওলানা মাসুক আহমদ সালামি, মাওলানা মুখলিসুর রহমান প্রমুখ।
সমিতির সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আশিকুর রহমান, হাফিজ আব্দুস সামাদ ও মাওলানা শহীদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর তাওফিকুল হাদী, ২নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব রাজিক মিয়া, মুফতি বুরহান উদ্দীন, আল খলিল কোরআন শিক্ষা বোর্ডের সেক্রেটারী ক্বারী মাওলানা হেলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব নাদির খান, প্রফেসর শাহ আলম, প্রফেসর মাহমুদুল হাসান, প্রিন্সিপাল মাওলানা আফদাল হোসেন খান, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা আব্দুর রহমান শাহজাহান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিশিষ্ট ক্বারী মাওলানা ক্বারী আব্দুল মতিন, ক্বারী জহির আহমদ, ক্বারী ইরশাদ উল্লাহ, হাফিজ আব্দুল খায়ের, হাফিজ কাওসার আহমদ, হাফিজ যুবাইর সিদ্দিকী, মনির আহমদ, হাফিজ জাকারিয়া মিসবাহ, হাফিজ সালমান মাহদী প্রমুখ।
আজ শুক্রবার ২য় দিন:
শুক্রবার বাদ জুম্মা ২য় দিনের কর্মসুচি শুরু হবে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ^সেরা হাফিজ জাকারিয়া, হাফিজ নাজমুস সাকিব, হাফিজ আব্দুল আখের, হাফিজ সিফত উল্লাহ, হাফিজ ইয়াকুব হোসেন তাজ, হাফিজা আদিবা তাসনিম, হাফিজ সাদ শুরাইল, হাফিজ ইমদাদুল্লাহ, হাফিজ কলিম সিদ্দিকী। বিশেষ আকর্ষণ হিসেবে তেলাওয়াত করবেন সিলেটের গর্বিত সন্তান, ২১ দিনে কুরআনের হিফজ সম্পন্নকারী হাফিজ মাশহুদুর রহমান।
এছাড়া তাফসির পেশ করবেন শায়খুল হাদিস হযরত জাকারিয়া (র:)’র খলিফা মাওলানা বিলাল বাওয়া- লন্ডন, শেখ মাওলানা মোঃ ইমতিয়াজ উদ্দিন- লন্ডন, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, মুফতি আবুল কালাম জাকারিয়া, মাওলানা কাজী আবু হুরায়রা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা আবুল হাসান জকিগঞ্জী প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed