হবিগঞ্জে সরকারী কর্মকর্তাসহ ৬ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জ শহরের বড় বহুলা থেকে সরকারী কর্মকর্তাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বহুলা গ্রামের করম আলীর ছেলে আব্দুল হামিদ, একই গ্রামের মধু মিয়ার ছেলে এনাম মিয়া, আব্বাস আলীর ছেলে সালাম মিয়া, ছুরত আলীর ছেলে ও লাখাই উপজেলা জন স্বাস্থ্য অধিদপ্তরের ৩য় শ্রেণির কর্মকর্তা শহীদ মিয়া, আবুল কালাম ও দুর্লবপুর গ্রামের গেদা মিয়ার ছেলে নাসির মিয়া।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরী, পার্থ রঞ্জন চক্রবর্তী, রকিবুল ইসলাম-এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামে নাসির মিয়ার বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed