Main Menu

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের ইন্তেকাল

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক মো. শাহাব উদ্দিন (৩৩) আর নেই। বুধবার ভোর ৫টার দিকে সুনামগঞ্জ শহরের মরাটিলার বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অকালে মৃত্যুবরণ করেন। (ইন্নাল্লিাহি—রাজিউন)। মুত্যুকালে স্ত্রী, ১শিশু কন্যা, ২ মাতা, ৫ ভাই, ৫ বোন সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান সোহালা গ্রামের আলহাজ¦ জয়নাল আবেদীনের তৃতীয় ছেলে বর্তমান ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের সমহোদর।
এদিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিনের আকস্মিক মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুল হুদা মুকুট, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আলহাজ¦ আয়ুব বখত জগলুল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের সদস্য ও তাহিরপুর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খাঁন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের আহবায়ক সুনামগঞ্জ চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি খায়রুল হুদা চপল, প্রেসক্লাব সুনামগঞ্জের সাধারন সম্পাদক লতিফুর রহমান রাজু, সমাজ কল্যাণ সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, সাধারন সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed