কোম্পানীগঞ্জে টিলা ধসে নিহত আরো ২জনের পরিচয় মিলেছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরপিন টিলা ধসে নিহতদের মধ্যে আরো দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। তারা হচ্ছে-নেত্রকোনার পূর্বধলার আব্দুল কুদ্দুছ ও খোকন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের লাশ সংশ্লিষ্ট থানায় আনা হয়েছে বলে জানান সুজ্ঞান।
এর আগে সোমবার পুলিশ আব্দুল কাদির ও হাফিজ আলীর নাম প্রকাশ করে। তবে, তাদের লাশ কিংবা পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ করতে পারেনি পুলিশ।
এদিকে, এ ঘটনায় গঠিত পুলিশের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সুজ্ঞান চাকমা। কমিটির সদস্যরা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, এএসপি মতিয়ার রহমান এবং পুলিশের লিয়াঁজো ইন্সপেক্টর নাজমুল হক।
এছাড়া, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলামকে দিয়ে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে বলে সূত্র জানিয়েছে।
সোমবার সকালে শাহ আরপিন টিলার অর্ন্তগত মটিয়ার টিলা কেটে পাথর উত্তোলনকালে ওই টিলা ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে রয়েছে ধুম্রজাল। স্থানীয় সূত্রে ছয়জন মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ ৪ জনের পরিচয় পেয়েছে বলে জানিয়েছে।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed