সিলেটে সাইনবোর্ড লাগাতে গিয়ে ৩ শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালবাজারে মধ্যরাতে হোটেলের সাইনবোর্ড লাগাতে গিয়ে ৩ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। সোমবার রাত ১২টার দিকে আল আমিন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ হোটেল ম্যানেজারকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ১০টার পর থেকে আল আমিন আবাসিক হোটেলের সাইন বোর্ড টানাতে কাজ শুরু করেন তিন শ্রমিক। রাতে সাড়ে ১১টার দিকে হোটেলের ছাদে কর্মরত শ্রমিকদের একজন ১১ কেভি বিদ্যুৎ লাইনে জড়িয়ে পড়েন। মুহুর্তেই বিদ্যুৎ ছড়িয়ে পড়ে লোহার পাত দিয়ে সাইনবোর্ড নির্মাণরত অন্য শ্রমিকদের মাঝে। এ সময় বিদ্যুতের আর্থিং হলে দুই শ্রমিক নীচে সিটকে পড়ে গুরুতর আহত হন। একজন শ্রমিক সাইনবোর্ডে আটকে থাকেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে কতোয়ালী থানার ওসি সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার লুৎফুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের মধ্যে রিপন দাস, কবির ও আনসারের নাম জানা গেছে।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ ১ এর জনৈক কর্মকর্তা জানান, হোটেল কর্তৃপক্ষ তাদের অবহিত না করে রাতের অন্ধকারে কাজ করিয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed