উড়োজাহাজের টয়লেট থেকে সাত কেজি সোনা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজের টয়লেট থকে সাত কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল।
কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির জানান, রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট আরএক্স ৭২৪ ওমানের মাসকট থেকে চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে উড়োজাহাজটি সেখান না নেমে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকায় আসে।
“পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজের টয়লেটে তল্লাশি চালিয়ে ৬০টি সোনার বার পাওয়া যায় পরিত্যক্ত অবস্থায়।”
আহসানুল কবির বলেন, কালো টেপ মোড়ানো তিনটি প্যাকেটে সোনার বারগুলো ময়লা ফেলার জায়গায় রাখা ছিল।
উদ্ধার করা সোনার মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানান তিনি।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed