কানাইঘাটে টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে সোমবার সকাল ১০টার দিকে মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সুহেল আহমদ (২৮)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাজেরটেক গ্রামের আবুল কাশেমের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোভাছড়া পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলন করায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। তবে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন অবৈধ ভবে পাথর উত্তোলন বন্ধে প্রাশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed