ডিজিটাল ওয়াটার টেস্টিং কিটস বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্পসারণ প্রকল্প পরিচালক ড. জোয়ারদার মোঃ আনোয়ারুল হক বলেছেন সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে মৎস্য বিভাগকেও ডিজিটালাইজেশনের আওতায় এনেছে। যাতে প্রযুক্তির মাধ্যমে পানীর গুন গত মান পরীক্ষা করে সহজে মানুষকে সেবা দেয়া যায় ও মাছ চাষের সমস্যা দূরীভূত হয়। ডিজিটাল ওয়াটার টেস্টিং কিটস বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা তারই একটা অংশ। আমাদের দেশে এখন আর মাছের অভাব নেই। সবধরনের মাছ এখন বাজারে পাওয়া যায় আর তা সম্ভব হয়েছে সরকারের বিশেষ উদ্ধোগের ফলেই।
২৩ জানুয়ারী সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে মৎস্য অধিদপ্তর সিলেট আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মুশারেফ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা দ্বিজ রাজ বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কর্মকর্তা শফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা কর্মকর্তা সংকর রঞ্জন দাস, সিলেট জেলা কর্মকর্তা সুলতান আহমদ, হবিগঞ্জ জেলা কর্মকর্তা শাহ মোঃ এনামূল হক, ইঞ্জিনিয়ার হিমাদ্রী বড়ুয়া, উপ- প্রকল্প পরিচালক ঢাকা মোঃ হাবিবুর রহমান, মোঃ রুহুল আমিন, খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর সহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা ও প্রকল্পের ক্ষেত্র সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোর আন থেকে তেলাওয়াত করেধ জগন্নাথ পুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, গীতা পাঠ করেন লাখাই উপজেলা ফিল্ড এসিস্টেন্ট অসীম কুমার দত্ত।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed