Main Menu

বিয়ানীবাজার পৌর প্রশাসকের দু’টি রিট খারিজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নিয়ে হাইকোর্টে দায়েরকৃত মো. তফজ্জুল হোসেনের দু’টি রিট পিটিশন খারিজ করেছে আদালত। সোমবার হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ পিটিশন দুটি খারিজ করেন। আদালতের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মো. তফজ্জুল হোসেন হাইকোর্টে ৯০৬/২০১৩, ৯৪৪২/২০১৪ এ দু’টি রিট পিটিশন দাখিল করেন। গত রোববার সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে এ রিট দু’টির উপর শুনানী অনুষ্ঠিত হয়। ঐদিন রায় প্রদান না করে অপেক্ষমান রাখা হয়। রিটের শুনানীতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মখলিছুর রহমান এবং বাদিপক্ষে ছিলেন এডভোকেট মাহবুব আলী নিযুক্ত একজন আইনজীবী।
এদিকে, সোমবার বিচারপতিদ্বয় রিট দু’টির শুনানীর উপর ভিত্তি করে ‘রুল ইজ ডিসচার্জ’ বলে রায় প্রদান করেন।
তফজ্জুল হোসেন সাংবাদিকদের জানান, আইনজীবীর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed