সিলেট লেডিস ক্লাবের সভানেত্রী সংবর্ধিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট লেডিস ক্লাবের সভানেত্রী, সিলেট জেলা প্রশাসকের পত্মী বেগম মিতা আবেদীন এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান সোমবার নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ী বাজার সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের পত্মী বেগম মিতা আবেদীন। তিনি বলেন, আতাউর রহমান খান শামছু একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্তে¡ও সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন তরান্বিত করতে হলে প্রতিবন্ধীদের মূল ¯্রােতধারা সাথে সম্পৃক্ত করতে হবে। প্রতিবন্ধীদেরকে শিক্ষা, চিকিৎসা, পুষ্টি সহ সর্বক্ষেত্রে তাদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজন ও সদস্য সাফওয়ান আহমদের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ফারজাহানা ইরশাত, সিলেট লেডিস ক্লাবের সহ সভানেত্রী যথাক্রমে- নমিতা রাণী সিনহা, জেসমিন ইসলাম চৌধুরী, তানজিনা ইমরোজ, হামিদা আক্তার, শাহানা আখতার, কামরুন নাহার, সিসিকে’র কাউন্সিলর ইলয়াছুর রহমান ইলিয়াছ, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ¦ ফজলুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মকবুল হোসেন খান, রোটারিয়ান নূরুল ইসলাম খালেদ।
বক্তব্য রাখেন জামেয়া রাগিবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ আল মাহমুদ, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর আলম, সহ সাধারণ সম্পাদক আরিফ শিকদার মামুন, অফিস সম্পাদক আল আমীন আহমদ নাঈম, সদস্য জুবায়ের, মাওলানা আতিক আহমদ, মাওলানা ফাহিম, গোলাম মোস্তফা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আলী শাহবাজ।
সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান খান শামছু সহ নেতৃবৃন্দ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed