বিশ্বনাথে হেলে পড়া তিনতলা ভবন ভেঙ্গে ফেলা হচ্ছে
মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজাস্থ হেলে পড়া একটি তিন তলা ভবনে ধস শুরু হওয়ার কারণে ভেঙ্গে ফেলা হচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশে রোববার রাত ১২টা থেকে ভবনটির সামনের অংশ (সানসেট) ভাঙ্গা শুরু হয়েছে।
দূর্ঘটনা এড়াতে রোববার বিকেল থেকে ঐ সড়ক দিয়ে জনসাধারণসহ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ঝুকিপূর্ণ ভবনটির চারি দিকে কর্ডন দিয়ে চিহিৃত করা হয়েছে। প্রথমে ভবনের ধসে পড়া অংশ ভেঙ্গে ফেলা হবে। এরপরও ভবনটি ঝুকিপূর্ণ মনে হলে পুরো ভবনটি ভেঙ্গে ফেলা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
রোববার বিকেলে হঠাৎ ভবনের সামনের একটি অংশ ধসে পড়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়। এসময় অল্পের জন্য রক্ষা পান এক ব্যবসায়ীসহ পথচারীরা। ভবনের পিছনের অংশ প্রায় ১ ফুটের মতো ধেবে ভবনটি কাত হয়ে গেছে। যেকোন সময় পুরো ভবন ধসে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসা অমিতাভ পরাগ তালুকদার ও থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম উপস্থিত হয়ে ঝুকিপূর্ণ ভবন থেকে বসবাসকারী সকল মানুষকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার এবং ভবনের আশপাশের কয়েকটি দোকান বন্ধ করার নির্দেশ প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে ভবনের স্বত্ত¡াধিকারী উপজেলার মিরেরচর গ্রামের আব্দুল মনাফকে ডেকে এনে জরুরী ভিত্তিতে ঝুকিপূর্ণ ভবনের ধস শুরু হওয়া অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করা হয়।
খবর পেয়ে ওসমানীনগর ও সিলেট থেকে ফায়ার ব্রিগেডের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে ভবনে বসবাসকারী ও আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদুৎ সংযোগ।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed