Main Menu

ফসলি জমি রক্ষার দাবীতে চাতল গ্রামবাসীর মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের বৃহত্তর চাতল এলাকায় অবস্থিত সরকারী তেলিখাল ও বাধুয়ার খাল এবং সরকারী খাস জায়গা হতে অবৈধভাবে মাটি উক্তোলণ বন্ধ ও কৃষি জমি রক্ষার দাবীতে ৩নং খাদিমনগর ইউনিয়ন ও বৃহত্তর ১নং ওয়ার্ড এবং চাতলগ্রামবাসী যৌথ উদ্যোগে সোমবার বেলা ১০টায় চাতল গ্রামস্থ তেলিখাল নামক স্থানে এক বিশাল মানববন্ধন পালন করে।

বৃহত্তর চাতল এলাকার বিশিষ্ট মুরব্বী আসাবউদ্দিন‘র সভাপতিত্বে আবু তইযুব ও আক্তার হোসেনের যৌথ পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বৃহত্তর চাতল এলাকার বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার আয়াত উল্লাহ, হাবিবুর রহমান, গোলামনুর, রিয়াজুউদ্দিন, তছির আলী, আলমাছ আলী, জামাল মিয়া, মসছির মিয়া, নুরমিয়া, জায়েদ আহমদ, বাবুল মিয়া, কামাল মিয়া, জামাল মিয়া, হোলাল মিয়া, সাজুর মিয়া, রফিক মিয়া, মাসুক মিয়া, মানিক মিয়া, মালেক মিয়া, হাসাদ মিয়া, তাজউল্লাহ, ইলিয়াছ মিয়া, ফিরুজ মিয়া, রহিমউদ্দিন, রুমেল আহমদ, শাহীন মিয়া, সুহেল মিয়া, ১,২ ও ৩নং ওয়ার্ডেও মহিলা মেম্বারনী ফুলেছা বেগম, ১নং ওয়ার্ডের মেম্বার মো: ফয়জুল হক। এসময় উপস্থি ছিলেন ইমরান হোসেন, রাসেল, রানা, মুন্না, পয়সল, ফরহাদ, কামরান, তফুর আলী, জায়েদ, মোউজুল , মনির, দুল্লাল মিয়া, ইকবাল হোসেন, পারভেজ, জাবেদ, জাকির, কাউছার, সারোয়ার আহমদ অপু, রুমান আহমদ, জাকির হোসেন, মালিকউদ্দিন, কয়েছ আহমদ ও গুলাব আহমদসহ বৃহত্তর চাতল গ্রামের মুরব্বী ও যুবক এবং মহিলাসহ প্রায় কয়েক শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন ফেলুডার‘র মাধ্যমে সরকারী তেলিখাল ও বাধুয়ার খালসহ সরকারী খাস জমি হতে অবৈধভাবে মাটি উত্তলণ এবং কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ এবং অবৈধ ভাবে ফেলুডার দিয়ে আমাদের কৃষিজমি কেটে নিয়ে যাচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রায় ৫ হাজার কৃষক। ইতিমধ্যে আমাদের ৩ শতাধিক একর ফসলি জমি কেটে নিয়ে গেছে। বাকি জমিগুলোও হুমকির মুখে, তাও যদি কেটে নিয়ে যায় তাহলে আমরা নিস্ব হয়ে যাব । এমতা অবস্থায় অবৈধ ফেলুডার বন্ধ করে কৃষকদেরর রক্ষার জন্য প্রশাসনের প্রতি আহবান, পাশা-পাশি-অবৈধভাবে মাঠি উক্তোলণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান মানববন্ধন কারীরা। এব্যাপারে উপজলো সহকারী কমিশনার (ভুমি) সিলেট সদর-সিলেট প্রশাসন ও এয়ারপোর্ট থানা পুলিশ‘র কাছে লিখিতি অভেিযাগ করা হয়ছে।

Share





Related News

Comments are Closed