ডেস্কটপ ও ল্যাপটপে ফেসবুক লাইভ!
বৈশাখী নিউজ ডেস্ক: ডেস্কটপ অথবা ল্যাপটপে ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর। অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের পর এবার ল্যাপটপের ক্যামেরা অথবা ডেস্কটপের সাথে ক্যামেরা ডিভাইস লাগিয়ে সরাসরি ভিডিও সম্প্রচারের (লাইভ) সুবিধা উপভোগ করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।
গত কয়েক দিন ধরে বাংলাদেশে ডেস্কটপ অথবা ল্যাপটপে ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধাটি পাচ্ছেন। এর আগে ফেসবুকের এক মুখপাত্র বলেছিলেন, অতি শিগরই ডেস্কটপ ও ল্যাপটপে ফেসবুক সরাসরি ভিডিও সম্প্রচার (লাইভ) সুবিধা দেওয়া হবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের লাইভ সুবিধা চালুর পর থেকেই ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল ফিচারটি। যখন তখন লাইভে চলে আসতেন ফেসবুক বন্ধুরা।
ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইভে শিডিউলিং, টু পারসন ব্রডকাস্টিং ও এমএসকিউআরডি ইনটিগ্রেশন সুবিধা যুক্ত করেছে। ‘এমএসকিউআরডি ইনটিগ্রেশন’ হচ্ছে ভিডিওতে বিভিন্ন ফিল্টার যুক্ত করা ও স্ন্যাপচ্যাটের মতো মাস্ক যুক্ত করার সুবিধা।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed