বাজারে আসার কয়েক মিনিটেই নকিয়ার স্টক শেষ
বৈশাখী নিউজ ডেস্ক: নকিয়ার প্রথম অ্যানড্রয়েড ফোনটি বৃহস্পতিবার ১৮ জানুয়ারি চীনের বাজারে আসে। ফোনটির মডেল নকিয়া ৬। এই ফোনটি বাজারে আসতে না আসতেই স্টক শেষ হয়ে যায়। ফোনটি কেনার জন্য চীনের বাজারে হিড়িক লাগে।
এইচএমডি গ্লোবালের হাত ধরে নকিয়ার অ্যানড্রয়েড ফোন বাজারে আসে। চীনের বাজারে ফোনটি ফ্লাশ সেলের মাধ্যমে বিক্রি করে ই-কমার্স পোর্টাল জেডি ডটকম। ফোনটি কেনার জন্য ওয়েবসাইটে পি-অর্ডার করে কয়েক লাখ মানুষ। ফোনটি বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে স্টক শেষ হয়ে যায়।
২০১৪ সালের পর এই প্রথম নকিয়া তাদের ব্র্যান্ড নেম ও লোগোসহ কোনো স্মার্টফোন বাজারে আনলো।
‘নকিয়া ৬’স্মার্টফোনটি সম্পূর্ণ মেটালের তৈরি। এতে আছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। যা সুরক্ষিত রাখতে রয়েছে গরিলা গ্লাস প্রটেকশন। ডিসপ্লে ১০৮০ পিক্সেলের। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম রয়েছে ফোনটিতে । আরও আছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। রয়েছে ডুয়াল অ্যামপ্লিফায়ার যা ডলবি অ্যাটমোস সাউন্ড টেকনোলজি।
নকিয়া ৬-এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ মেগাপিক্সেলের। এতে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোন ফোর-জি এলটিই সাপোর্টেড।
তবে এ স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালেই। এটি একটি মিড রেঞ্চের স্মার্টফোন। নতুন ফোনটির দাম চীনের বাজার ১৬৯৯ ইয়েন। তবে চীনে বিক্রি শুরু হলেও বাকি দেশগুলোতে কবে থেকে মিলবে এই হ্যান্ডসেট, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। আগামী ১০ বছর এইচএমডি গ্লোবাল নকিয়ার যাবতীয় স্মার্টফোন তৈরি করবে।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed