Main Menu

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৫০

সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে পুর্ব বিরোধের জেল ধরে দু’পক্ষের সংঘর্সে নারী সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামে শুক্রবার রাতে এ সংর্ঘষের ঘটনা ঘটে । আহতদের মধ্যে আংশকাজনক অবস্থায় উভয় পক্ষের ২০ জনকে রাতেই জেলা সদর হানসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মুরাদপুরের মতিউর রহমান ও মিয়াফর আলীর পরিবারের লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার করা নিয়ে বিগত ৭/৮ বছর ধরে পুর্ব বিরোধ চলে আসছে। এরই জেল ধরে মতিউর রহমানের ছেলে সেলিম সৌদি আরব থেকে ৮ বছর পর দেশে ফিরলে পুরনো বিরোধ আবারো মাথাচাড়া দিয়ে উঠে। প্রতিপক্ষ মিয়াফর আলীর লোকজন পূর্ব বিরোধের শোধ নিতে শুক্রবার রাতে মুরাধপুর পয়েন্টে সেলিমকে আটক করে। এরপর ঘটনাটি জানাজানি হলে দু ’পক্ষের লোকজনই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মতিউর রহমানের পক্ষের ২৬ জন ও মিয়াফর আলীর পক্ষের ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত উভয় পক্ষের ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষের আহতরা হলেন, রকিব আলী , আঞ্জব আলী, দিলোওয়ার হোসেন, জাহানারা বেগম, আব্দুল আলী, আতাবুর, আব্দুল মালেক হান্নান, হেকমত আলী, আব্দুল কাদির , নাজিম, উসমান আলী, মদরিছ আলী, চান মিয়া, মাহমদ আলী, এমরান, মইনুল হক, নাজমুলসহ ৫৬ জন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) মো. আল আমিন জানান, মুরাদপুর গ্রামের দু ’পক্ষের সংঘর্ষে ১৫-২০ জন হাসপাতালে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন বলে জানতে পেরেছি।

Share





Related News

Comments are Closed