জকিগঞ্জে ঝুমাকে ছুরিকাঘাতকারী বাহার গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপির রসুলপুর গ্রামের মুসলিম আলীর মেয়ে কলেজছাত্রী এলিনা আক্তার ঝুমাকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতের ঘটনায় মামলার প্রধান আসামি বাহার উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচক এলাকার হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। বাহার উদ্দিন রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বাহারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাহারকে জকিগঞ্জে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, ঝুমা কে গত রবিবার দুপুরে ছুরিকাঘাত করে বাহার। ঝুমা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন তার মা করিমা বেগম। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ঝুমাকে উত্যক্ত করে আসছিল বাহার। তার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমার ওপর হামলা চালিয়েছে সে। পুলিশ অভিযুক্ত বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed