জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে বিএনপি আলোচনা সভা আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর সুবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচি পালন করা হবে।
এতে যথা সময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ উপরোক্ত আহ্বান জানান।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed