ছাত্রদল নেতা স্বপনের মুক্তির দাবীতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক এবং জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট’র সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন’র মুক্তির দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার (১৮ জানুয়রায়ী) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম’র সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তালুকদার মইনুল হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিন আহমদ, সাধারন সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, ছাত্রনেতা লিটন আহমদ, হুমায়ুন আহমদ, মানসুর আহমদ, নাসির আহমদ, হারুনুর রশিদ, এ এইচ মিলন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই অবৈধ সরকার ছাত্রদলের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন সংগ্রাম থেকে দূরে রেখে ক্ষমতায় ঠিকে থাকার পায়তারা করছে। বক্তারা জনপ্রিয় ছাত্রনেতা এমদাদুল হক স্বপনের মুক্তি দাবী করেন, অন্যথায় ছাত্রদল ঘরে বসে থাকবে না, যে কোন ধরনের কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed