Main Menu

দাউদপুর থেকে ৩দিন ধরে মহিলা নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের কোনারপাড়া থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলা ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন।
জানা যায়, দাউদপুর কোনারপাড়া গ্রামের মরহুম মতছির আলীর মেয়ে মানসিক ভারসাম্যহীন মানাই বেগম (৩৭) দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত ১৬ জানুয়ারী সোমবার সকাল ৭টায় নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার কোন সন্ধান পাওয়ায় যায়নি।
নিখোজের সময় মানাই বেগমের পরনে ছিল সবুজ রংয়ের শাড়ী। তার উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, চুলের রং কালো। তিনি সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলেন। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জননী। কেউ তার সন্ধান পেলে ০১৭২৬০০১৬৭০ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed