Main Menu

ছাতকে পালপুরের নূর মিয়া পরিবারের বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানীর অভিযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলার পালপুরের নূর মিয়া পরিবারের বিরুদ্ধে হামলা-মামলা ও জনহয়রানীর অভিযোগ করেছেন গ্রামের সাধারণ মানুষ। বুধবার (১৮জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে বিস্তারিত এ অভিযোগ তুলে ধরেন তারা । গ্রামের নবীণ-প্রবীণ ২১জনের স্বাক্ষরে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১৪ জানুয়ারী পালপুরের নুর মিয়ার মেয়ে তাহমিনা তাবাসসুম ওরফে হামিদা যে বক্তব্য দিয়েছেন তা আদৌ সত্য নয়। এটা নিজ পরিবারের নানা অপরাধ-অপকর্ম শাক দিয়ে মাছ ঢাকার শামিল। পালপুরের নূর মিয়া ও তার মেয়ে হামিদা পরিবার জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত উলে­খ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবারের কর্তা-ব্যক্তি এলাকা ও এলাকার বাইরে প্রভাব প্রতিপত্তি বিস্তারসহ নিরীহ এলাকাবাসীর উপর নানা নির্যাতন ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সরকারী গাছ কর্তন-লুট, হত্যা, হামলা, রাহাজানী ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে নূর মিয়া ও তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে ছাতক, সুনামগঞ্জ ও সিলেটে অর্ধডজনের বেশী মামলা হয়েছে। এসব মামলার বাদীরা হচ্ছেন আব্দুল মুকিত, নাসির মিয়া, ওয়াছিব আলী, ফখর উদ্দিন, আবুল হোসেন, লিয়াকত আলী, ফজর আলী, আব্দুল কাদির ও কামরুল ইসলাম টিটু। বিভিন্ন অপরাধ অপকর্মের অভিযোগে নূর মিয়া এমনকি তার মেয়ে হামিদা তাহমিনাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এসব মামলা হয়। নানা অপকর্মের অভিযোগে এ পরিবারের সদস্য আহমেদ আহসান মাহবুব স্কুলের চাকরি হারিয়েছেন এবং এক এগারো’র সময় যৌথবাহিনীর হাতে গ্রেফতারও হন। এ পরিবারের হাতে প্রবাসী পরিবারের সদস্য বেনু বিবি খুন হয়েছেন এবং তাদের ভয়ে নিহতের দুই মেয়ে দেশ ছেড়ে চলে গেছেন । পাশাপাশি নূরমিয়া পরিবার তাদের বাড়িঘর জবরদখলে নিয়ে গেছে। গত ১৪ জানুয়ারী সংবাদ সম্মেলনে তাহমিনা ওরফে হামিদার দেয়া বক্তব্য মিথ্যা বানোয়াট ও অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ পরিবারের নির্যাতনের কারনে গ্রামের এসএসসি পরীক্ষার্থী হাসান আহমদ পরীক্ষাও দিতে পারেনি। গ্রাম থেকে দূরে সিলেট নগরীর মেডিকেল এলাকায় এসে তার উপর সন্ত্রাসী হামলা করে নূর মিয়া পরিবার। এ ঘটনায় সিলেট কোতোযালী মডেল থানায় মামলা হলেও হামলাকারীরা গ্রেফতার হচ্ছেনা। পালপুর গ্রামবাসী নূরমিয়া ও হামিদা পরিবারের নির্যাতন নিপীড়ন ও অপপ্রচারে কারনে সম্পূর্ন জিম্মি ও নিরাপত্তাহীন বলে সংবাদ সম্মেলনে উলে­খ করা হয়। তাদের নিরাপত্তা বিধানে নূর মিয়া পরিবারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন ছাতকের পালপুর গ্রামের আব্দুল মারিক মোল­া, আব্দুল কাদির জালু মিয়া, আলতাব আলী, ফরিদ মিয়া, আরব আলী, আব্দুস শহীদ, আনফর আলী, সিরাজ মিয়া, আব্দুল কাদির, আব্দুর রকিব শাহজাহান, আব্দুল জলিল মানকি, আব্দুল খালিক, রুসমত আলী, ইনাতুল­াহ, রাকিন মিয়া, হাজী গৌছ আলী, আব্দুল মালিক, বজরুল, ছোট মিয়া ও শওকত আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed