“চিকিৎসকরা কমিশন না খেলে ৪০% ব্যয় কমবে”
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চিকিৎসকরা যদি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেয়া বন্ধ করেন তাহলে রোগীদের চিকিৎসা ব্যয়ের ৪০ শতাংশ কমে আসবে।
শনিবার (১৪ জানুয়ারী) রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ভিসি বলেন, কমিশন বিজনেসের জন্য চিকিৎসকদের সম্মানে অবনমণ ঘটেছে। চিকিৎসকদের উচিত হবে কমিশন গ্রহণের মতো ‘ম্যালপ্র্যাকটিস’ থেকে বেরিয়ে আসা। তাহলে চিকিৎসকরা হারানো সম্মান পুনরায় ফিরে পাবেন। বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে ড. প্রাণ গোপাল দত্ত জানান, পৃথিবীর সব দেশেই চিকিৎসকদের সর্বোচ্চ সম্মানের আসনে বসানো হয়। কিন্তু রাজনৈতিক-অর্থনৈতিক কারণে বাংলাদেশে চিকিৎসকরা ততটা সম্মান পান না। এখানকার রোগীদের প্রত্যাশা চিকিৎসকদের কাছে অসীম। তবুও নীতি নৈতিকতা মেনে রোগীদের সঙ্গে পেশাদারি সম্পর্ক গড়ে তোলারও আহ্বান জানান এই বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ।
Related News
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৩৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed