Main Menu

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট রবিউল লেইস রোকেস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. আবদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এডভোকেট মিজানুর রহমান।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আবু মোহাম্মদ জালাল উদ্দিন ও এডভোকেট মোহাম্মদ পারভেজ আহমদ। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. এডভোকেট শাহীনুর রহমান। তার নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন, এডভোকেট গৌরাংগ পদ দাস।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মো. শফিকুল আলম ও মো. বশির উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে মো. আবুল বাশার, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে আবদুল মজিদ জুয়েল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সবিতা চক্রবর্তী, সদস্য পদে মো. আসাদ উল্লাহ সরকার, কাওসার আলী, মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ, মো. ফরিদ উন নবী ও মোহাম্মদ মানিক নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট সোনাধন দাস। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মো. শামসুল হক ও এডভোকেট মো. শামসুর রহমান।

Share





Related News

Comments are Closed