শ্রুতি’র পিঠা উৎসবের যুগপূর্তির আয়োজন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির অনুষঙ্গ। বাঙালির বারো মাসে তেরো পার্বন। ষড় ঋতুুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতু স্বমহিমায় আমাদের বাঙ্গালি সংস্কৃতির সাথে জড়িয়ে আছে ওতোপ্রোত ভাবে । পিঠা পায়েস পুলি নাড়–ুর কথা উঠলেই শীত ঋতু আমাদের সামনে এসে পড়ে। যার প্রভাব বাঙ্গালী সমাজ ও জাতীয় জীবনে অনস্বিকার্য। প্রতি শীতে শুরু হয় ঘরে ঘরে পিঠা পুলির উৎসব।
বাঙ্গালি সংস্কৃতির এই বর্ণাঢ্য আয়োজনকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য শ্রুতি সিলেট প্রতিবারের মত আগামী ২৭ জানুয়ারি ১৪ মাঘ শুক্রবার পুলিশ লাইন স্কুল প্রাঙ্গণ, রিকাবীবাজারে আয়োজন করেছে দিনব্যাপী পিঠা উৎসব ১৪২৩ বাংলার। এবারের আয়োজন পিঠা উৎসবের এক যুগের আয়োজন। দিনব্যাপী আয়োজনে থাকবে পিঠা মেলা-প্রতিযোগিতা ও প্রর্দশনী,চিত্রাংকন প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। পিঠামেলা ও প্রতিযোগিতার অন্তর্ভুক্তি ফরম পাওয়া যাবে নগরীর জিন্দাবাজারের সমবায় মার্কেটস্থ নিউনেশন লাইব্রেরী ও ফ্রিডম ফ্যাশন হাউস আম্বরখানাতে। চিত্রাংকন প্রতিযোগিতায় নাম অন্তর্ভুক্তি এবং বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৯৫৬০৮৬০, ০১৭১৭৬৭৪৩১০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
ইতালিতে বাংলাদেশিদের কাজের সুযোগ, আবেদন করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিদেশি কর্মীদের জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছেRead More
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
বৈশাখী নিউজ ডেস্ক: ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজারRead More



Comments are Closed