Main Menu

আরিফ’র সঙ্গে যুক্তরাজ্য রোটারি প্রতিনিধি দলের সাক্ষাত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের সদ্য কারামুক্ত মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন যুক্তরাজ্য রোটারি ক্লাবের প্রতিনিধিরা। এ সময় তারা আরিফের বাসায় বেশ কিছু সময় অবস্তান করেন। তারা সিলেটের সঙ্গে চিকিৎসা সেবা বাড়ানোর জন্য নানা উদ্যোগের কথা আরিফের কাছে তুলে ধরেন। শহরতলীর সীমারবাজারে সিলেটি প্রবাসীর নিজস্ব অর্থায়নে একটি চক্ষু হাসপাতাল নির্মাণে তাদের উদ্যোগের কথা জানায়। এ সময় আরিফ যেকোন অবস্থানে থেকে সিলেটের জন্য তার সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার বিকালে নগরীর কুমারপাড়াস্থ মেয়র হাউজে রোটারি প্রতিনিধিরা গেলে তিনি তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ম্যানচেষ্টার টেইম সাইড রোটারী ক্লাবের চেয়ারম্যান জন মাইলস্। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একই ক্লাবের সদস্য আবতার বজওয়েল, জাস্ট হেলপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কানাডার টরেন্টো জালালাবাদ এসাসিয়েশণের ভাইস প্রেসিডেন্ট সাঈদ উদ্দিন চৌধুরী, সমাজসেবী মইনুর রহমান মনি।
আরিফের সঙ্গে আলাপ কালে জন মাইলস্ জানান, রোটারি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সারাবিশ্বে রোটারি সাধারন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশের রোটারিক্লাবগুলোর সঙ্গে কাজ করতে চান। এমনকি তাদেরকে সমাজের কল্যাণে কাজে লাগাতে চান। বাংলাদেশ একটি অতি সুন্দর দেশ। এমন দেশে কোন সমস্যা থাকার কথা নয়। রোটারিয়ানরা জাগ্রত হলে এদেশ অনেক দূর এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন মাইলস্। তিনি জানান, মানব কল্যাণে রোটারির অনেক প্রকল্প আছে তহবিলও আছে। রোটারিয়ানরা ভাল প্রস্তাব দিলে বিবেচনা করে উন্নয়নের জন্য দেওয়া হয়ে থাকে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code