শেরপুরে দুইদিন ব্যাপী দেশীয় মাছের মেলা
শ্রীমঙ্গল প্রতিনিধি: পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী দেশীয় মাছের মেলা। মেলায় নানান জাতের বড় আকৃতির মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগমে মেলা প্রাঙ্গন পরিনত হয়েছে মিলন মেলায় ।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এই মেলা জেলার মানুষদের অন্যতম উৎসবে পরিণত হয়ে থাকে। শুধু মাছ কিনতে নয় অনেকে আসেন বড় আকৃতির দেশীয় মাছ দেখতে। কুশিয়ারা, সুরমা, মনু নদী, হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওরসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাঘা, আইড়, রুই, কাতলা, বোয়াল, চিতলসহ অনেক জাতের মাছ উঠেছে মেলায়। পাইকারী ও খুচরা প্রায় দুই শত মাছ ব্যবসায়ী পসরা নিয়ে বসেছেন মেলায় । এবার ১ হাজার টাকা থেকে মাছের দাম হাঁকা হচ্ছে ১ লাখ টাকা। এ মেলা চলবে শুক্রবার গভীর রাত পর্যন্ত।
দুইদিন ব্যাপী মেলায় ৮ থেকে ১০ কোটি টাকার মাছ বেচা-কেনা হবে বলে আশাবাদী আয়োজকরা।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed