Main Menu

নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে জনসভা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলা চলচ্চিত্রের নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবীতে সালমান শাহ ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১২ জানুয়ারী বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সালমান শাহ জননী বেগম নীলা চৌধুরীর সভাপতিত্বে ও জোটের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-আহŸায়ক আফজাল হোসেইন সোহেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বক্তব্য রাখেন সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম, প্রবাসী কমিনিউটি নেতা বুলবুল, সালমান শাহ’র চাচা জালাল আহমদ চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, প্রবীন ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, ইমজা’র সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেটের ডাক’র সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন সিংহ।
গোলাম রাসেলের তেলাওয়াত এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সালমান শাহ ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক ও সালমান শাহ গবেষক কবি এসপি সেবু, বক্তব্য রাখেন জোটের যুগ্ম আহŸায়ক মেহরাজুল আম্বিয়া, আফতাবুল কামাল রেকী, সৈয়দ মোস্তাক আলী, রেজুয়ান হোসেইন, সৈয়দা লিমা আক্তার। জোটের বালাগঞ্জ উপজেলা শাখার আহŸায়ক বিপ্র দাস বিশু বিক্রম, জোটের ওসমানী নগর শাখার আহŸায়ক সালমান কবির, বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম আহŸায়ক সুজিত দেব, হবিগঞ্জ জেলা শাখার আহŸায়ক মাহমুদ ইকবাল, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহŸায়ক এম.এন.আই রুমেল, এছাড়া সালমান শাহ’র কয়েক শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সালমান শাহ হত্যার ন্যায় বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দাবি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code