Main Menu

সিলেটে নবজাতক চুরি করতে গিয়ে মহিলা আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দরগাহ মহল্লার একটি বাসা থেকে নবজাতক কন্যাকে চুরি করে পালানোর সময় রাজিয়া বেগম (৪৫) নামের এক মহিলাকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব-৯ এর এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকৃত রাজিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার কুরেরপাড়ের মৃত ওহাব মিয়ার কন্যা। সে বর্তমানে সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় থাকত। সে দরগাহ মহল্লার পায়রা-৮১ নং বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে নবজাতক কন্যা শিশুকে উঠিয়ে নিয়ে যায়। পরে র‌্যাব তাকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code