কবুতর পালনে স্বাবলম্বী গৃহবধু শারমিন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারের বিভিন্ন অফিসের নামে স্টল বসেছে। দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে বিভিন্ন স্টলে। তার মধ্যে মেলার বিশেষ আকর্ষণ ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের স্টলের সাথে ভিন্ন রকমের দুই জোড়া কবুতর।
দর্শনার্থীদের ভিড় ঠেলে কবুতর পালনকারী গৃহবধুর সাথে কথা বলে জানা গেল, তিনি ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর গ্রামের শিহাব উদ্দিন তুষারের স্ত্রী। তার নাম শারমিন আখতার। তিনি ২০১৩ সালে ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কবুতর পালনের উপর এক সপ্তাহের প্রশিক্ষন নিয়ে ১০ হাজার টাকা ঋণ গ্রহন করেন।
এই ঋণ নিয়ে তিনি যুব উন্নয়নের কর্মীদের সাথে পরামর্শ করে ২০১৩ সালে ১৫০০ টাকা করে জ্যাকবিন ও ফিলব্যাক নামক জাতের দুই জোড়া কবুতর ঢাকা থেকে ক্রয় করে নিজ বাড়িতে পালন শুরু করেন। এই দুই জোড়া থেকে এখন তার প্রায় ১৫০ জোড়া কবুতর হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ২০১৩ সাল থেকে সে প্রায় দেড় লাখ টাকার কবুতর বিক্রয় করেছেন। প্রতি জোড়া কবুতর ১৫০০ থেকে ২ হাজার টাকা করে বিক্রয় করেন।
শারমিন বলেন, কবুতর পালন করতে একজন লোকের তেমন পরিশ্রম করতে হয় না। সংসারের যাবতীয় কাজ শেষ করার পর একটু খেয়াল করলেই অতি সহজে যে কোন বাড়িতে এই কবুতর পালন করা সম্ভব। যার মধ্যেমে গ্রাম বাংলার প্রতিটি নারী স্বাবলম্বী হয়ে উঠেতে পারে। সেই সাথে এই ফার্ম আরও বড় করার জন্য তিনি যুব উন্নয়ন থেকে আরও ঋণের সহযোগিতা কামনা করেন।
এই প্রসঙ্গে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও ঝিনাইদহ জেলা উপ পরিচালন শহিদুল ইসলাম জানান তাকে যুবঋণ সহ সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে।
Related News
পাখির কলকাকলিতে মুখর নাজিরপাড়া, ১৫ বছর ধরে অতিথিদের মিলনমেলা
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড়: ভোরের আলো ফুটতেই শুরু হয় পাখিদেরRead More
ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু
Manual5 Ad Code শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টিরRead More



Comments are Closed