Main Menu

কুমিল্লায় বাস খাদে পড়ে ইজতেমা যাত্রী নিহত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন যাত্রী।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছরের মত হবে।

Manual8 Ad Code

হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির এস আই মো. মনিরুল ইসলাম জানান, ঢাকাগামী বাসটি দাউদকান্দি দৌলতপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১জন নিহত হয়। এতে আরো ১৫ জন আহত হয়। নিহত বাস যাত্রী ঢাকায় বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন। লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিকে উদ্ধার কাজ চলছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code