শপথ নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানরা
বৈশাখী নিউজ ডেস্ক: নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান।
এসময় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের মানুষকে ভালভাবে সেবা দেয়া যায়। এলক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিই। আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিলো। এবার সরাসরি নির্বাচন দেয়া হলো।
তিনি আরো বলেন, শপথ নিয়ে আপনাদের কাজ হবে জনগণের সেবা নিশ্চিত করা। দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে আপনাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক বাধা আছে, তা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। গত ২৮ ডিসেম্বর সারা দেশের ৫৯ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed