Main Menu

খাদিজাকে ২৬ ফেব্রয়ারী আদালতে হাজির হওয়ার নির্দেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। রোববার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো সাক্ষ্য গ্রহণের এ তারিখ ধার্য করেন।
এদিকে, খাদিজাকে আদালতে হাজির করার কথা থাকলেও আজ রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র না পাওয়ায় তাকে হাজির করা হয়নি।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, আজ মামলার আসামি বদরুলের উপস্থিতিতে খাদিজার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু খাদিজা আদালতে উপস্থিত হওয়ার মতো সুস্থ না থাকায় তার পক্ষে আদালতে হাজির হওয়ার সময় বাড়ানোর আবেদন করা হয়। ফলে আদালত আবেদন আমলে নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইতোমধ্যে মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed