Main Menu

ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষ, একই পরিবারের পাঁচজন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়া আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রোববার সকাল সোয়া ৯টায় কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারে থাকা নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হন। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

Share





Related News

Comments are Closed