সুনামগঞ্জে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চন্দ্র প্রকাশ নামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুর ১টার দিকে ওই বিএসএফ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চন্দ্র প্রকাশ বর্তমানে ২৮ বিজিবির নারায়ণতলা সীমান্তের বিওপি ক্যাম্পে আটক রয়েছেন।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান, নারায়ণতলা সীমান্তের ১২১৬ নম্বর পিলারের কাছে অনুপ্রবেশ করেন প্রকাশ। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাঁকে একটি অস্ত্র ও ওয়ারলেসসহ আটক করেন।
লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ভারতের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে পতাকা বৈঠকের জন্য। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেব।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed