Main Menu

সিলেটে রোটারী আন্তর্জাতিক জেলা সম্মেলন শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ২দিন ব্যাপী রোটারী আন্তর্জাতিক ৪র্থ জেলা সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার বেলা ৩টায় নগরীর আমানউল্লাহ কনভেশন সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন-রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর বিশেষ প্রতিনিধি দিল্লী থেকে আগত রোটারীয়ান রমেশ চন্দর, জাতিসংঘ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা চৌধুরী।
পরদিন শনিবার ২দিন ব্যাপী এ সম্মেলনের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

Share





Related News

Comments are Closed