Main Menu

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আবারো শিক্ষার্থীদের তালা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আবারো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কলেজের প্রশাসনিক ভবনসহ সকল একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য ইতিপূর্বে আন্দোলন করা হলে কলেজ কর্তৃপক্ষের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়েছিল এবং শিক্ষার্থীরা দাবি পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে ৭ দিন সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে আবারো তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ সংস্থাপন, পরিবহনসহ বিভিন্ন খাতে ফি নিলেও এসব সেবা প্রদান করা হয় না। কলেজের কোনো উন্নয়ন কাজ হয় না, ছাত্রবাসগুলোর অবস্থাও করুণ। নেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ করেন আন্দোলনকারীরা।                                       এর আগে গত ২৬ ডিসেম্বর সঠিক সময়ে ফলাফল প্রকাশ, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ ১২ দফা দাবি ও রেজিস্টারের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেন।

Share





Related News

Comments are Closed