বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে অভিযান
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে পৃথকভাবে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদাতলের মাধ্যমে ব্যাটারী চালিত রিকশা চালকদের জরিমানা ও রিকশার ব্যাটারী জব্দ করা হয়।
উপজেলা সদরের নতুন বাজারস্থ বাসিয়া সেতুর উত্তর মূখ থেকে অভিযান শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় এ অভিযান চলে। অভিযানকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর রিকশার ব্যাটারী খুলে নেয়া হয়। অভিযানকালে ৪টি রিকশার ব্যাটারী খুলে নেয়া হয়। এছাড়া ৪টি রিকশাকে ৫০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদলের নেতৃত্বে একদল পুলিশ।
এদিকে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার কলেজ রোড কারিকোনাস্থ ভাসিয়া ট্রের্ডাস এন্ড রিকশা কোঃ লিঃ এ দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারী চালিত রিকশা চার্জ দেয়ায় ওই দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় দোকান থেকে ৯টি চার্জ মেশিন জব্দ করা হয়।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed