জকিগঞ্জে জামায়াতের আমির সহ ৫জন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ পৌর জামায়াতের আমির সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জকিগঞ্জ পৌর জামায়াতের আমির হেলাল আহমদের নেতৃত্বে বুধবার ভোর রাতে উপজেলার আটগ্রাম এলাকার চারগ্রামে জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় বিপূল পরিমান জিহাদী বই সরকার বিরোধী লিফলেট সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউপি মেম্বার আজিজুর রহমান, কাজলশাহ ইউপি জামায়াতের সভাপতি মাওলানা খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ ও সুলতানপুর ইউপি জামায়াতের নেতা মাস্টার আবুল কালাম আজাদ।
জকিগঞ্জ থানার এস আই ইমরুজ তারেক জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জানান, বুধবার ভোর রাতে নাশকতার পরিকল্পনা করার জন্য তারা জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই তারেক”।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed