Main Menu

সাংবাদিক উদয় জুয়েলকে হত্যার হুমকি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনলাইন পত্রিকা নববার্তা ডটকম এর সিলেট ব্যুরো প্রধান ও আজকের সিলেট ডটকমের স্টাফ রিপোর্টার সাংবাদিক শহীদুর রহমান ওরফে উদয় জুয়েলকে (২৫) নিজ বাসায় চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাত ১১টার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে সিলেট এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। সাধারন ডায়েরী নং ১০৯।
সাংবাদিক উদয় জুয়েল সিলেট নগরীর খাসদবীর এলাকার হাজী আব্দুস সামাদের ছেলে। এছাড়া তিনি সিলেট অনলাইন প্রেসক্লাব্লের সদস্য।

Share





Related News

Comments are Closed