সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় মেশিনবহনকারী একটি ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে জেঠুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক রওশন আলি (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান ট্রাকটি নদী খননের মেশিন নিয়ে তালা থেকে জেঠুয়া অভিমুখে কপোতাক্ষ তীরে যাচ্ছিল। এসময় ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও সাতক্ষীরা ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি তুলে দুইজনের লাশ উদ্ধার করে। ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম অক্ষত রয়েছেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed