Main Menu

খাসিয়া আদিবাসী পল্লীতে বর্ষবরণ পালন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরের মোকাম পুঞ্জি খাসিয়া আদিবাসী যুব সংঘের উদ্যোগে নতুন বছর কে স্বাগত জানাতে রোববার বিকেলে আদিবাসী পল্লীতে এক মনোঞ্জ সাংস্কৃতি অনুষ্টানের আয়োজন করা হয়।
খাসিয়া আদিবাসী নেতা, বীরু খাসিয়া ও আদিবাসী নেত্রী আইরিন খাসিয়া’র যৌথ সঞ্চলনায় অনুষ্টানে অর্ধ-শতাধিক আদিবাসী শিশু কিশোর অংশ গ্রহন করেন। অনুষ্টানে বিভিন্ন ধরনের গান ও নৃত্য পরিবেশন করা হয়।

 

ইংরেজী নববর্ষের আনন্দ উপভোগ করতে এখানে সাধারণ লোকজনেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্টান ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে খাসিয়া আদিবাসী পল্লীতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।

Share





Related News

Comments are Closed