সিলেটে বই উৎসবে হামলার ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দুর্গাকুমার পাঠশালার প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জন জনকে আসামী করা হয়েছে।
গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালায় বই উৎসব চলাকালে হামলার ঘটনা ঘটে। নামাজের সময় মাইকে গান বাজানোর অভিযোগে পার্শ¦বর্তী কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে ৩০/৪০ জন লোক এ হামলা চালায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা রোববারের ঘটনায় ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেছি।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, অজ্ঞাত নামা ৩০/৩৫ জনকে আসামী করে স্কুলের প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed