Main Menu

সিকৃবিতে ভর্তির দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে স্নাতক লেভেল-১ সেমিস্টার-১ এর দ্বিতীয় অপেক্ষমান তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) প্রকাশিত হয়েছে।
দ্বিতীয় অপেক্ষমান তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ৮ জানুয়ারি বেলা ১২টার ভেতরে বিশ্ববিদ্যালয়ে এসে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও পেছানো হয়েছে ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ৩ জানুয়ারি ওরিয়েন্টেশন হওয়ার কথা থাকলেও তা আাগমী ১৪ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৪ জানুয়ারির পরিবর্তে আগামী ১৫ জানুয়ারি হতে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালন মো: আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code