লালমনিরহাটে তিন কলেজ ছাত্রকে জরিমানা
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনের দায়ে ৩ কলেজ ছাত্রকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। প্রত্যেকের জরিমানার পরিমান পাচ হাজার টাকা করে ।
রোববার (১জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম।
এর আগে শনিবার (৩১ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ।
দ্বন্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট পৌর সভার খোর্দ্দ সাপটানা এলাকার সাইফুল ইসলামেন ছেলে ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র সাজিদ ইসলাম জিম(২৪), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে লালমনিরহাট সরকারী কলেজের ছাত্র রাকিব(২৫) ও বরিশাল জেলার খান্দা খালি এলাকার আনিছুর রহমানের ছেলে ঢাকা টেকনিক্যাল কলেজ ছাত্র দিয়ানুর রহমান দিনু(২৪)।
আদিতমারী থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) মাসুদুর রেহমান জানান, গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশ বিসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় হাতেনাতে তাদের ৩ বন্ধুকে আটক করে।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজর করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যককে এ জরিমানা করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চত করেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed