সুনামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, কেয়ারটেকার খুন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর দিরাইয়ের বাসার কেয়ারটেকারকে খুন করেছে ডাকাতরা। পাশাপাশি তার লাইসেন্স করা রাইফেল ও রিভলভার লুট হয়েছে। শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে এ ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে বাসার কেয়ারটেকার লিলু মিয়া (১৫) নিখোঁজ ছিল। রবিবার বেলা ২টার দিকে পার্শ্ববর্তী সদর উপজেলার কাঠইর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সময় বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী সুনামগঞ্জে ও তার ভাইয়ের পরিবার সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।
নাছির চৌধুরী জানান, ডাকাতরা তার বাসা থেকে লাইসেন্স করা একটি রাইফেল ও একটি রিভলভার এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি জানান, রোববার সকালে প্রতিবেশীদের মাধ্যমে তিনি ডাকাতির বিষয়ে অবহিত হন। পরে জানতে পারেন-বাসার কেয়ারটেকার নিখোঁজ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিল বলেন, ‘আমরা নাছির চৌধুরীর বাসার সবকিছু তছনছ অবস্থায় পেয়েছি। কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়েছে।’ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িদের সনাক্ত করে আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed