সুনামগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার তক্ষক জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে দুটি ভারতীয় তক্ষক ও চারটি গরু জব্দ করেছে বিজিবি।
রোববার (১ জানুয়ারি) ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামারীতলা ও দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা সীমান্তের দক্ষিণ কলোনি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে দুটি তক্ষক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, তক্ষক দুটির মূল্য সাড়ে ৫ কোটি টাকা।
অন্যদিকে, ভোররাতে ধর্মপাশা উপজেলার মাটিরাবন সীমান্তের কড়াইগড়া এলাকা থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed